মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

মেডিকেলে ভর্তি ও ডেন্টালে আবেদন শুরু আজ

চলতি বছর (২০১৭-১৮) প্রথম বর্ষে সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তি শুরু হয়েছে আজ মঙ্গলবার(১৭ অক্টোবর)। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে। অন্যদিকে একই দিন দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


গত ৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য মোট ৩ হাজার ৩১৮ জন শিক্ষার্থী নির্বাচিত হন। মোট আসনের মধ্যে সাধারণ তিন হাজার ২২১টি, মুক্তিযোদ্ধা কোটায় ৬৭টি এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য ২০টি আসন সংরক্ষিত রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে আগামী ২৮ অক্টোবরের (শনিবার) মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি কমিটির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষাও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ।

তিনি জানান, অধিদফতরের নির্দেশনা অনুসারে ভর্তি কমিটির সদস্যরা বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করে ভর্তি নিচ্ছেন।

এদিকে, আজ (১৭ অক্টোবর, মঙ্গলবার) দুপুর ১২টা থেকে ডেন্টাল কলেজে ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে ২৮ অক্টোবর রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরকারি ১টি ডেন্টাল কলেজ ও ৭টি ডেন্টাল ইউনিটের মধ্যে সাধারণ আসনে ৫১৭টি, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি ও উপজাতি কোটায় ৫টিসহ মোট ৫৩২টি আসন রয়েছে। এর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় ২টিসহ মোট ৯৭টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৯টি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৯টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৬টি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি ও রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা ১টি ও ১টি উপজাতি কোটাসহ ৫২টি আসন রয়েছে।

জেএসসি-এসএসসিতে বহিষ্কৃতরা পরীক্ষা দিতে পারবে

২০১৬ খ্রিস্টাব্দের জেএসসি পরীক্ষায় বহিষ্কৃত ৯৯ এবং ২০১৭’র এসএসসি পরীক্ষায় বহিষ্কৃত ২৩১ জন পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০১৬ খ্রিস্টাব্দের জেএসসি এবং ২০১৭ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত শিক্ষার্থীদের জবাবসহ বিভিন্ন বিষয়ে সভায় পর্যালোচানা হয়। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরণ অনুসারে তাদের বিরুদ্ধে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয় এবং পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

তবে বহিষ্কৃত একজন পরীক্ষার্থীর ২০১৬ খ্রিস্টাব্দের পরীক্ষা বাতিলসহ পরবর্তী বছর অর্থাৎ ২০১৭ খ্রিস্টাব্দের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মর্মে সভায় সিদ্ধান্ত হয়।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ভুল পথে প্রাক্‌-প্রাথমিক শিক্ষা

পাখির মতো ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন অনেকেই দেখেন। তবে সত্যিকারের বিমান চালানোর ইচ্ছা কিংবা দক্ষতা ক’জনের মধ্যেইবা থাকে। কিন্তু উত্তর আফ্রিকার মরক্কোর অ্যাডাম মুহম্মদ আমের-এর ব্যাপারটা একেবারেই আলাদা।

মাত্র ছয় বছর বয়স অ্যাডামের। ঠিকমতো কথা বলতে শেখার আগে থেকেই সে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখায় আসক্ত। তবে সবরকমের ভিডিও দেখলেও বিমান চালানোর ভিডিও তাকে বেশি টানে।

ঘণ্টার পর ঘণ্টা ইউটিউবে বিমানের উড্ডয়ন অবতরণ দেখেছে সে। দীর্ঘ দিন কেটে গেছে তার এইসব ভিডিও দেখে।

চলতি মাসেরই প্রথম দিকে ইতিহাদ এয়ারওয়েজে করে বাবা-মায়ের সঙ্গে মারাকাস থেকে আবুধাবি আসছিল সে। মাঝ আকাশে হঠাৎ পাইলটের সঙ্গে দেখা করার বায়না ধরে বসে অ্যাডাম।

ছয় বছর বয়সের যাত্রীর ডাক শুনে একটু অবাকই হয়ে গিয়েছিলেন বিমানের পাইলট সমীর ইয়াকলেফ। তড়িঘড়ি এসে হাঁটু গেড়ে বসে অ্যাডামের কথা শুনতে চান তিনি। অ্যাডামের কথা শুনে তো তিনি একেবার থ।

বিমানের উড্ডয়ন থেকে অবতরণ, সবকিছুই গড়গড় করে বলে যাচ্ছে ওইটুকু ছেলে! প্রতিটি ধাপই একেবারে নির্ভুল! এমনকী, আকাশে জরুরি পরিস্থিতিতে বিমানকে কীভাবে চালনা করতে হয়, কী কী পদক্ষেপ নিতে হয়, সেসবও অ্যাডামের ঠোঁটস্থ।

হতবাক পাইলট পরে অ্যাডামের মা-বাবার অনুমতি নিয়ে মোবাইলে সেই বর্ণনার ভিডিও ধারণ করতে শুরু করেন। তাকে নিয়ে গিয়ে বসান ককপিটেও।

সেখানে বসে আমের বর্ণনা করে কী করে জরুরি পরিস্থিতিতে বিমান সামলাতে হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।


ভিডিওটি দেখে অনেকেই জানতে চেয়েছেন, অ্যাডাম এর আগে ককপিটে বসে বিমান চালিয়েচে কি না। ইতিহাদ এয়ারওয়েজের কর্তাব্যক্তিদেরও কানে যায় ঘটনাটি।

চলতি সপ্তাহে আবুধাবিতে পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে আমন্ত্রণ জানানো হয় অ্যাডামকে। ইতিহাদের পাইলটেরা যে পোশাক ও টুপি পরেন, অ্যাডামের জন্য সে রকম পোশাক ও টুপি তৈরি করা হয়। তাকে সেই পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হয় এয়ারবাস ৩৮০ বিমানের সিমুলেটারে।

পরে ইতিহাদ জানিয়েছে, সারাদিন সেই সিমুলেটরে বসে নিখুঁতভাবে বিমান চালিয়েছে অ্যাডাম। তাকে দেখে মুগ্ধ হয়েছেন ইতিহাদের ফ্লাইট অপারেশন-এর ভাইস প্রেসিডেন্ট, অভিজ্ঞ পাইলট মাজেদ আল মারজুকি।

ইউটিউব দেখে ওইটুকু ছেলে কীভাবে বিমান চালানো শিখে ফেলল, কিছুতেই তার মাথায় সেই বিষয়টা ঢুকছে না বলে জানিয়েচেন তিনি।

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ঢাবিতে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১২জনের সাজা!

ঢাকা বিশ্ববিদ্যলয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১২জনের সাজা!!!! কড়া পাহারার মধ্যেও ঢাকা বিশ্ববিদালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় থেমে ছিলনা জালিয়াতি। ‘ক’ ইউনিটের ভর্তি পারীক্ষায় জালিয়াতি ধরা পড়েছে।

তবে এবারের ভর্তি পরীক্ষায় অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন এসব জালিয়াতরা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আটককৃতরা হলেন-  নাহিদ হাসান কাওসার, তানভীর হোসাইন, রফিকুল ইসলাম, খন্দকার মিরাজুল ইসলাম, এস এম জাকির হোসাইন, আবু হানিফ নোমান, আল ইমরান, নূরে আলম আরিফ, সৌমিকা প্রতিচী সাত্তার, আরিফা বিল্লাহ তামান্না, শাহ পরান ও আবুল বাশার।

আটককৃতদের মধ্যে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সদ্য এইচএসসি পাস করা কয়েকজন ছাত্র-ছাত্রী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, পরীক্ষার পরিদর্শকরা বিভিন্ন কেন্দ্র থেকে ডিভাইসসহ ১২ জনকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

এর আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রায় ২ ঘন্টা আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জবি কেন্দ্রে বিকাল ৩টায় পরীক্ষার শুরুর আগে প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অপরাধে দু’জন ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন আয়শা আক্তার সোহা (রোল-১০৫৯১৮) এবং শাখাওয়াত হোসাইন (রোল-১০৬৯৭৭)। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রায় ২ ঘন্টা আগে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মোবাইলে উত্তর পত্র পড়তে দেখা গেছে। এই বিষয়টি সবার কাছে  জানাজানি হলে  বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সন্দেহভাজন ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী মেহেদী হাসান মিতুল (রোল-১০৮২৬৮) ও নাজমুল হাসানের  (রোল-১০৫৩১৭) কাছে মোবাইল পর্যবেক্ষণ করে সেখানে উত্তরপত্র দেখতে পাওয়া যায়।

এ সময় তাদের কাছ থেকে উত্তরপত্রটির ও প্রবেশ পত্রের ছবি তুলে নিয়ে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসতে চাইলে নিজেদের যুবলীগ নেতা পরিচয় দানকারী কয়েকজন বাধা দেন। পরীক্ষা শেষে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল বডি এর কাছে প্রশ্ন ও উত্তরপত্রটির প্রমাণসহ উপস্থাপন করেন। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের হুবহু মিল পান।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটকে পরীক্ষার আগে ২ পরীক্ষার্থীর মোবাইলে উত্তরপত্র পাওয়া গেলে তাদের আটক করা হয়। এদের মধ্যে আয়শা আক্তার সোহার মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে ১টা ১৬ মিনিটে উত্তরপত্র পাঠানোর প্রমান পাওয়া যায়। সাখাওয়াতের মোবাইলে ২টা ২৮ মিনিটে এ উত্তরপত্রের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

এ বিষয়ে জবি প্রক্টর ড.নূর মোহাম্মদ জানান, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আটককৃত দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন। তাদের পরীক্ষার হলের বাইরে উত্তরসহ আটক করায় পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া আটক না হওয়া মেহেদী হাসান মিতুল ও নাজমুল হাসানের পরীক্ষা বিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে বাতিল করা হবে।

এ বিষয়ে জবির ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ভর্তি পরীক্ষা নেয়া হবে না। আবেদন যোগ্যতা বাড়িয়ে কম সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে।

শনিবার, ১১ জুন, ২০১৬

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। বিস্তারিত ছবিসহ নিচে দেয়া হল:-

#পরীক্ষা_নোটিশ

১) এটিইও (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) - ১২ জুন ২০১৬

 ১৭.০৬.২০১৬ তারিখ:

১. ইসলামী ব্যাংক: Field Officer,
২. ঢাকা ব্যাংক: Officer Cash,
৩. BREB: AD (Admin)
৪. ন্যাশনাল ব্যাংক: IT Officer (Experience)
৫. পরিসংখ্যান মন্ত্রণালয়: Data Entry Operator
৬. শিক্ষা মন্ত্রণালয়: ৩য়/৪থ কর্মচারী (DSHE Retake: বাতিলক্রিত পরিক্ষা)
৭. ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড (টেকনিকাল)
৮. কাস্টমস অফিস: Data Entry Officer
৯. BADC (টেকনিকাল) (বিকাল ৪ টায়)
১০. Bangladesh Atomic Energy Commission (BAEC) : Scientific Officer
১১. Directorate of Secondary & Higher Education এর অধীনে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
১২.মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের - Demonstrators

নন ক্যাডার পরীক্ষা

১. সহকারী প্রোগ্রামার- পরীক্ষা- ১৫.৬.২০১৬
২. উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)-পরীক্ষা- ২০.৬.২০১৬
৩. প্রশাসনিক কর্মকর্তা -পরীক্ষা- ২৩.৬.২০১৬
৪. ব্যক্তিগত কর্মকর্তা -পরীক্ষা- ২৭.৬.২০১৬
------------
সরকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, ফলাফল ও পরীক্ষার অন্যান্য খবর পেতে লাইক দিন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি টি একনজরে দেখে নিন:--