বুধবার, ১৫ জুন, ২০১৬

উচ্চমাধ্যমিক পাসেই অফিসার পদে ভর্তি চলছে বিমানবাহিনীতে

বাংলাদেশ বিমানবাহিনী ৭৬ বিএএফএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্সে প্রশিক্ষণ শেষে সরাসরি ফ্লাইং অফিসার পদে কমিশন দেবে বিমানবাহিনী। প্রশিক্ষণকালীন ক্যাডেটদের ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

বিএএফএ প্রশিক্ষণকালীন অর্জিত ডিগ্রিগুলো
অফিসার ক্যাডেটরা প্রশিক্ষণকালীন বিইউপির অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিকস ও বিবিএ ডিগ্রি এবং এমআইএসটির অধীনে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে পারবেন।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
জিডি (পি), লজিস্টিক, এটিসি এডিডব্লিউসি, মেটিয়রলজিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ ৪.৫০ থাকতে হবে। অ্যাডমিনে আবেদনের জন্য যেকোনো বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ফিন্যান্স শাখায় আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা যোগ্য বিবেচিত হবেন। ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারীরাও এ কোর্সে আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
জিডি শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে ১৬ বছর ছয় মাস থেকে ২২ বছর হতে হবে। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া
বিজ্ঞাপনে উল্লেখিত তারিখে ‘বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫’ ঠিকানায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। এ ছাড়া পরীক্ষা দেওয়া যাবে বিএএফ শাহীন কলেজ, যশোর এবং বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রামেও। আবেদনের শেষ তারিখ ৮ আগস্ট ২০১৬।

বিস্তারিত তথ্যের ও আবেদনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত জানতে বিমানবাহিনীর ওয়েবসাইটে  প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সোমবার, ১৩ জুন, ২০১৬

রেলওয়েতে পশ্চিমাঞ্চল/রাজশাহী ১১৫ নিয়োগ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

রেলওয়েতে পশ্চিমাঞ্চল/রাজশাহী ১১৫ নিয়োগ পদে নিয়োগ বিজ্ঞপ্তি। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ রেলওয়ে। তিন ধরনের পদে ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে-


পোর্টার
পোর্টার পদে নিয়োগ দেওয়া হবে ৯৭ জন। অষ্টম শ্রেণি পাস এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন  আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।

টিকেট কালেক্টর (গ্রেড-২)
টিকেট কালেক্টর পদে নিয়োগ পাবেন ১৪ জন। উচ্চমাধ্যমিক বা সমমান পাস এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী এবং উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৭৯০ টাকা।

পার্শ্বেল সহকারী (গ্রেড-২)
পদটিতে নিয়োগ দেওয়া হবে চারজন। আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৭৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদনের জন্য www.railway.gov.bd ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। ফরমের সাথে তিন কপি ছবি, পরীক্ষার ফি এবং অন্যান্য কাগজপত্রসহ জমা দিতে পারবেন ‘চিফ পার্সোনেল অফিসার-পশ্চিম, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী’ ঠিকানায়। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৮ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১১ জুন-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :



প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬১ পদে নিয়োগ

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬১ পদে নিয়োগ! ঢাকার ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী অফিস সহকারী পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৪ জুলাই, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ছেলেমেয়ের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। পদটিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীরা আবেদন করতে পারবেন না।

বেতন ও ভাতা
পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এ ছাড়া থাকবে অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০ টাকা পরীক্ষার ফিসহ আবেদনপত্র জমা দিতে পারবেন ‘উপপরিচালক, প্রাণিসম্পদ ও প্রশাসন-১, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫’ ঠিকানায়। আবেদনপত্র সংগ্রহ করা হবে ১৪ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ১২ জুন, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :