শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

জেএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ খ্রিস্টাব্দের জেএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময় বাড়িয়ে ১৭ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ফরম পূরণের সর্বশেষ তারিখ ছিল গেল ১২ই অক্টোবর।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব পরীক্ষার্থী অনলাইনে ফরম পূরণ করেনি তারা আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত করতে পারবেন। তবে বিলম্ব ফি হিসেবে পরীক্ষার্থী প্রতি ২৫ টাকা করে অতিরিক্ত দিতে হবে।

অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত বিলম্ব ফি জমা দেয়া যাবে বলে জানিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৭

বাংলাদেশে ৯ম বারের মত ২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হবে। প্রতিদিনের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে । অন্যান্যবারের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হচ্ছে। পরীক্ষার ফি ও এবারো ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলোঃ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৭

১৯ নভেম্বর – ইংরেজি
২০ নভেম্বর – বাংলা
২১ নভেম্বর – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২২ নভেম্বর – প্রাথমিক বিজ্ঞান
২৩ নভেম্বর – ধর্ম ও নৈতিক শিক্ষা
২৬ নভেম্বর – গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি – ২০১৭

১৯ নভেম্বর – ইংরেজি
২০ নভেম্বর – বাংলা
২১ নভেম্বর – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২২ নভেম্বর – আরবি
২৩ নভেম্বর – কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্
২৬ নভেম্বর – গণিত


[প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচী টি ডাউনলোড]

পরীক্ষার্থীর সংখ্যাঃ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে।

প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তিঃ সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে সরকার। প্রাথমিক সমাপনীতে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার সাধারণ কোটাসহ মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যথাক্রমে ৩০০ ও ২২৫ টাকা হারে বৃত্তি পায়। প্রকাশ হওয়ার পর বৃত্তির ফলাফল পাবেন এই লিঙ্কে।

ফলাফলঃ প্রতিবারের মত এবারো ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।